advertisement
advertisement

ফুলবাড়ী ও লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় পণ্য ও ২০০ ইয়াবা জব্দ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
ফুলবাড়ী ও লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় পণ্য ও ২০০ ইয়াবা জব্দ

ছবি-ধরলা পোস্ট

advertisement
অনিল চন্দ্র রায়: 
কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৫ হাজার ২৪ টাকা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর আওতায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে দুপুর ১২টা ৪০ মিনিটে লালমনিরহাটের মোগলহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফলিমারীর চরে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় সাবান, পাউডার, ফেসওয়াশসহ বিভিন্ন ধরনের ১১ আইটেমের পণ্য জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির দায়িত্বপূর্ণ উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবির টহলদল।
দুটি অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৫ হাজার ২৪ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর